সোমবার, ৯ নভেম্বর ২০২৬|ঢাকা ও জাতীয় সংস্করণ
জানবে জনগণ
আন্তর্জাতিকব্রেকিং১ মিনিট পড়ার সময়

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ নিহত

অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযানে যাওয়ার পথে কোহাতে হামলা, আহত আরও ১২; দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান

জ

নিজস্ব প্রতিবেদক

জানবে জনগণ ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ভোর ৪:১০

আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | সকাল ৭:০৮

শেয়ার করুন:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।online
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (১১ নভেম্বর) প্রদেশের কোহাত জেলায় এ হামলার ঘটনা ঘটে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের দলটি বন্দুকধারীদের হামলার মুখে পড়ে। হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে দুই পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যা পাকিস্তানি তালেবান নামে পরিচিত। গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়ায় পুলিশ সদস্যরা ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন। সশস্ত্র সংঘাত ও ঘটনা-তথ্য পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা 'আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা' (এসিএলইডি) জানায়, গত পাঁচ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ক্রমাগত বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশটিতে হামলার ঘটনা ছিল ৬৫৮টি। ২০২৫ সালে তা প্রায় চার গুণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪২৫টিতে।
শেয়ার করুন: